1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী সীমান্ত সড়কে পাহাড় ধ্বস, যান চলাচল ব্যাহত নালিতাবাড়ীতে পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ‘স্পেনকেই ভয় পাওয়া উচিত ফ্রান্সের’ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমার নাগরিকের কাছে নকল এনআইডি, আটক ১১ কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার, হেল্পার গ্রেপ্তার মেডিকেল শিক্ষার্থীদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি, যা বললেন প্রধানমন্ত্রী নাগরপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর হাস্যরস!

আন্দোলনে সার্বিক সহযোগিতা করবে বিএনপি: ফখরুল

  • আপডেট টাইম :: শনিবার, ৩ আগস্ট, ২০২৪

রাজনীতি ডেস্ক: ছাত্রদের যৌক্তিক আন্দোলনের প্রতি বিএনপির শুধু সমর্থন নয়, এই আন্দোলনে ছাত্রদের সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একইসঙ্গে দেশবাসীকে এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদেরকেও এই আন্দোলনে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৩ আগস্ট) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং নজরুল ইসলাম খানের বাসায় তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

এসময় মির্জা ফখরুল বলেন, দেশে একটি গণজাগরণ শুরু হয়ে গেছে। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের সমস্ত জনগণ একসঙ্গে যোগ দিয়েছে। এই আন্দোলনের সবচেয়ে বড় দিক হচ্ছে সমস্ত ভয়কে উপেক্ষা করে সমস্ত মানুষ একসঙ্গে যোগ দিয়েছে।

তিনি বলেন, এবার তরুণরা জেগে উঠেছে। তরুণদের এই জাগরণ পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। এই অত্যাচার পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানাচ্ছে। এই আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে।

বিএনপিসহ অন্যান্য যাদের গত এক মাস ধরে গ্রেপ্তার করা হয়েছে তারা অমানবিক জীবনযাপন করছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কারাগারে পরিবারের লোকজনদের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি ওষুধপত্র পাঠাতেও দেওয়া হচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com