1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত, নির্বাচনে অংশ নেবে আ. লীগ : জয়

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন করেছে বিক্ষুব্দ জনতা। নেতাকর্মীদের বাঁচাতে এবং দলকে রক্ষা করতে প্রয়োজনে রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত বলে জানালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তবে এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে রাজনীতিতে আসতে অনীহার কথা জানিয়েছিলেন তিনি।

দলের স্বার্থে তাকে সক্রিয় হতে হচ্ছে বলে জানিয়েছেন জয়। তিনি বলেন, ‘আমার মা তার বর্তমান মেয়াদ শেষে রাজনীতি থেকে অবসর নিতে চেয়েছিলেন।

পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে জানিয়ে জয় আরো বলেন, ‘আমি নিশ্চিত পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং আমরা তাতে জিততেও পারি। বাংলাদেশে আমাদের দলের সমর্থকরা সংখ্যায় সবচেয়ে বেশি।’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেদিন থেকে তিনি এখন পর্যন্ত ভারতেই অবস্থান করছেন। এ ঘটনার পর একাধিকবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলের নেতাকর্মীদের বিভিন্ন বার্তা দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে অন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও নিয়মিত কথা বলছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com