1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় শফিকুল ইসলাম শফিক (৫৫) নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার টালকী ইউনিয়নের সাইলামপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার শিকার শফিক ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম শফিক তার ‘দিহান স্টোর এন্ড মেডিসিন পয়েন্টে’ দীর্ঘদিন যাবত রাত্রী যাপন করতেন। শনিবার রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে শুয়ে পড়েন তিনি। সকাল ৮টার দিকে শফিকের পুত্রবধু দোকানে গিয়ে সাটার বন্ধ দেখে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে দোকানের পিছনে গেলে দরজা খোলা দেখতে পায়। পরে ভিতরে প্রবেশ করে মেঝেতে শশুরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে।

পরে টালকী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল ও নিহতের পরিবারের সহযোগিতায় শফিকের মরদেহ থানায় আনা হলে ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, রাতের আধারে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করে লোটপাট করে চলে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com