1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

হাসিনা শাসনামলের ভুলের কথা স্বীকার করলেন জয়

  • আপডেট টাইম :: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি হাসিনা শাসনামলের ভুলের কথা স্বীকার করে বলেছেন, এর দায় কেবল একা তার মায়ের নয়।

রোববার (১১ আগস্ট) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে জয় এসব কথা জানান।

জয় জানিয়েছেন, শেখ হাসিনা তার সরকারের মেয়াদ পূর্ণ করতে চেয়েছিলেন।

তিনি বলেন, আমার মা কখনোই দেশত্যাগ করতে চাননি। তার স্বপ্ন ছিল, সেখানেই অবসর নেওয়া। এটা ছিল তার সরকারের শেষ মেয়াদ।

জয় জানান, তার মা এখন দেশে ফিরতে চান, তবে তিনি এটা করতে পারবেন কি না, আমরা তা দেখার অপেক্ষায় আছি।

ওয়াশিংটনে দেওয়া সাক্ষাৎকারে জয় অন্তর্বর্তী সরকারেরও সমালোচনা করেছেন। তিনি এই সরকারকে সম্পূর্ণ ক্ষমতাহীন বলে আখ্যা দিয়েছেন। এমনকি, তিনি এই সরকারের শাসনকে ‘উশৃঙ্খলতার শাসন’ বলে সমালোচনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com