1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসনের সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) উপজেলা পরিষদের হলরুম মেঘমালায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম, সেনাবাহিনীর পক্ষ থেকে জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ইজারাদার এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় প্রশাসনের কর্মকর্তা ও ব্যবসায়ীরা শিক্ষার্থীদের সকল কাজে সহযোগিতার আশ্বাস দেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম শিক্ষার্থীদের সকল কাজে পুলিশের সহযোগিতা আশ্বাস দিয়ে সামাজিক কাজের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

ইউএনও মাসুদ রানা বলেন, শিক্ষার্থীরা বাজার মনিটরিং ও অবৈধ টোল আদায় বন্ধে মাঠে কাজ করতে পারবে। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এসব কাজে মোবাইল কোর্ট পরিচালনা করবে। এসময় তিনি সবাইকে গুজব থেকে সাবধান থাকার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com