1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কবর থেকে লাশ চুরি করতে এসে জনতার হাতে একজন আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে নিহতের লাশ কবর থেকে চুরি করতে এসে জনতার হাতে নূর ইসলাম নামে একজন আটক হয়েছে। সোমবার (১২ আগস্ট) দিবাগত রাত বারোটার দিকে উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগর রাজাখালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, গত শনিবার (১০ আগস্ট) ধান খেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন ওই গ্রামের সোহেল রানা নামে এক কৃষক। পরে ওই দিনই তাকে বাড়ির আঙিনায় দাফন করা হয়। সোমবার দিবাগত রাত বারোটার দিকে বাড়ি আঙিনায় থাকা ওই কবর থেকে লাশ চুরি করতে কবরের উপরে থাকা পলিথিন টানছিল উত্তর কোন্নগর গ্রামের নূর ইসলাম। এ সময় প্রতিবেশি হেলাল উদ্দিন বাইরে বের হলে কবর থেকে কাউকে পলিথিন সড়াতে দেখে চিৎকার দেন। এতে ওই ব্যক্তি দৌড়ে ঝোপের আড়াল হয়ে পাশে থাকা ভোগাই নদীতে আত্মগোপন করে। একই সময় মোকছেদুল নামে অপর একজন লাশ চুরি করতে আসা নূর ইসলামকে দেখে ফেলেন। ততক্ষণে এলাকাবাসী জরো হয়ে যান এবং নূর ইসলামকে জনরোষ থেকে বাঁচাতে ঘরে আটকে রাখেন। নূর ইসলাম উত্তর কোন্নগর গ্রামের কফিল উদ্দিনের ছেলে এবং এলাকায় চোর হিসেবে চিহ্নিত।

মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃত নূর ইসলামকে গ্রাম পুলিশের পাহারায় রাখা হয়েছে। তাকে আইনের আওতায় তুলে দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com