1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতে যুবদলের উদ্যোগে আওয়ামী লীগের খুন ও গুমের দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা বারোটার দিকে শহরের উত্তর বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান তারার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে শহর বিএনপি’র যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মজনু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি খোরশেদ আলম, রূপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনসহ কয়েকশ নেতাকর্মী অংশ নেন। এসময় তারা মুহুর্মুহু শ্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন।

এর আগে তারা শহরের উত্তর বাজার উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচী পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com