1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও আলোচনা সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

আসিফ আমানুল্লাহ,স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার গড়কান্দা এলাকায় এই আয়োজন করেন সাবেক পৌর মেয়র ভিপি আনোয়ার হোসেন।

বিএনপি নেতা আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- শহর বিএনপির যুগ্ম আহবায়ক মানিক মিয়া, উপজেলা শ্রমিক দলের আহবায়ক হুমায়ুন কবীর, কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন রোমান, যোগানিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেন মেম্বার, শহর বিএনপি যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন প্রমুখ।

এসময় বক্তারা খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি করেন। পরে উপস্থিত নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়কে এক বিক্ষোভ মিছিল বের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com