1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু, আহত দুই

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে অভারটেক করে আসা দ্রুতগতির ট্রাক চাপায় মারা গেছেন মোয়াজ্জেম হোসেন নামে এক মোটরসাইকেল চালক। আহত হয়েছে শামীম ও জাহিদ নামে আরও দুই আরোহী।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের অদূরে নয়ানিকান্দা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা শেরপুরের চরজঙ্গলদী গ্রামের বাসিন্দা।

সূত্র জানায়, শেরপুরের চর জঙ্গলদী এলাকার তিন বন্ধু মোয়াজ্জেম, শামীম ও জাহিদ মোটরসাইকেলযোগে নালিতাবাড়ী আসছিল। পথিমধ্যে বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের নয়ানিকান্দা বাইপাস এলাকায় আসা মাত্র বিপরীত দিক থেকে একটি ট্রাক তাদের অতিক্রম করছিল। একই সময় আরও একটি বিপরীতগামী ট্রাক অন্য ট্রাকটিকে অভার ট্রেকিং করে আসতে চাইলে মোটরসাইকেলের সামনাসামনি চলে আসে। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও সামনে একটি হাঁস পড়ে যায়। হাঁসটিকে বাঁচাতে আকস্মিক মোটরসাইকেলের ব্রেক কষলে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক মোয়াজ্জেম ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর আহত হয় শামীম ও জাহিদ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আহতদের শেরপুর সদর হাসপাতাল এবং নিহতকে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে যায়। নিহত মোয়াজ্জেম চর জঙ্গলদী গ্রামের ছামাতুল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, ঘাতক ট্রাকটি সনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের স্বজনরা এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com