1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে সাঙ্গু নদীতে ডুবে কিশোর নিখোঁজ

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

বান্দরবান: বান্দরবানে পৌর এলাকা সাঙ্গু নদীতে ডুবে মোহাম্মদ মারুফ ইসলাম (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সাড়ে ১২টার দিকে মারমা বাজার এলাকা থোয়াইচপ্রু মাস্টার ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ মারুফ ইসলাম পৌরসভা বালাঘাটা এলাকা মোহাম্মদ দিদার ইসলাম এর ছেলে।

স্থানীয়রা জানান, নিখোঁজ মারুফ ও তার বন্ধু বিজয় মল্লিক সাথে খেলার ছলে সাঙ্গু নদীতে গোসল করতে যায়। কয়েকদিন ধরে বৈরি আবহাওয়া কারণে নদীতে স্রোত বেশি থাকায় তাদের মধ্যে বিজয় মল্লিক কোনরকম সাঁতার কেটে তীরে পৌঁছালে পারলেও পানি স্রোতে টেনে নিখোঁজ হয় মারুফ। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এ রির্পোট লিখা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার বিশ্বান্তর বিকাশ বড়ুয়া বলেন, এই স্টেশনে ডুবুরি না থাকায় পাশের জেলা রাঙ্গামাটি ও চট্টগ্রাম বিভাগ থেকে ফায়ার স্টেশন ডুবুরি দলকে অবহিত করেছি। তবুও নিখোঁজ কিশোরকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com