1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান ও মেয়রকে দায়িত্বে রুখতে বিএনপির প্রতিবাদ মিছিল

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়র যেন দায়িত্ব পালন না করেন এবং প্রজ্ঞাপন মেনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়, এ দাবীতে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় শহরে উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক নুরুল আমীনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেইটে শেষ হয়। এসময় তিনি সরকারের প্রজ্ঞাপন মেনে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মোশারফ হোসেন ও পৌর মেয়র আবু বক্কর সিদ্দিককে দায়িত্ব পালন না করতে আহবান জানান। একই সাথে সরকারের প্রজ্ঞাপন মানতে ইউনিয়ন পরিষদ সমূহের জনপ্রতিনিধিদের প্রতিও আহবান জানানো হয়।

এসময় শহর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক আলী আশরাফ ভুইয়া, দুলাল হোসেন, ছামেদুল ইসলাম মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাহিদ হোসেন রুমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সমর্থকরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com