1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

“কোটি কোটি টাকার দুর্নীতির প্রমাণ নষ্ট করতেই পোড়ানো হয় পৌরসভার কাগজপত্র”

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : কোটি কোটি টাকার দুর্নীতির প্রমাণ নষ্ট করতেই ছাত্র-জনতার বিক্ষোভ কাজে লাগিয়ে পোড়ানো হয়েছে নালিতাবাড়ী পৌরসভার গুরুত্বপূর্ণ সব কাগজপত্র। এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা ও নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান।

গতকাল সোমবার (১৯ আগস্ট) দুপুরে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ তথ্য তুলে ধরেন তিনি।

এসময় তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা পৌরসভা ভবনের নিচ তলায় ভাংচুর চালায়। এ সুযোগকে কাজে লাগিয়ে পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক তার লোকজন দিয়ে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্রে আগুন ধরিয়ে পুড়ে ফেলেন। এতে করে পৌরসভার বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির প্রমাণ নষ্ট হয়ে যায়।

মেয়রের কার্যালয় দেখিয়ে তিনি আরও বলেন, এটি ছিল নালিতাবাড়ীর “আয়না ঘর”। এখানে সাধারণ ব্যবসায়ীদের ধরে এনে টর্চার করা হতো, টাকা আদায় করা হতো। তার সময়ে সাংবাদিকরাও স্বাধীনভাবে লিখতে পারতেন না।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ শেরপুরে ৫ শিক্ষার্থী হত্যাকাণ্ডের সাথে জড়িত দাবী করে দুর্নীতি ও অন্যান্য অপরাধের দায়ে সদ্য অপসারণকৃত মেয়র আবু বক্কর সিদ্দিককে গ্রেফতারের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com