1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৮ নেতার বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

বান্দরবান : বান্দরবানে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে সরকারি-বেসরকারি সম্পদ ক্ষতিসাধনসহ বেআইনীভাবে মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে প্রাণনাশের হুমকি প্রদান এবং অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের দায়ে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা ও সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশসহ ২৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত বুধবার (২১ আগস্ট) বান্দরবান সদর থানায় মো. শামীম হোসেন নামে এক ব্যাক্তি বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তিনি পৌর এলাকা ৭নং ওয়ার্ডের শেরে বাংলা নগরে ওয়াবদা ব্রিজ এলাকার বাসিন্দা।

অভিযুক্ত অন্যান্যরা হলেন- মোজাম্মেল হক বাহাদুর, অমল কান্তি দাশ, সৌভর দাশ শেখর, চৌধুরী প্রকাশ বড়ুয়া, রাজু বড়ুয়া, ফারুক আহম্মেদ ফাহিম, উমর ফারুক, হাকিম, আবু তৈয়ব চৌধুরী, মোহাম্মদ  আরিফ, তারেকুল ইসলাম, কাঞ্চন তংঞ্চঙ্গ্যা, রাশেদ চৌধুরী, অজিত কান্তি দাশ, মহিউদ্দিন, আকাশ চৌধুরী, সাদ্দাম হোসেন, কাউন্সিলর উমর ফারুক, রফিকুল ইসলাম, আলমগীর ড্রাইভার, নুর মোহাম্মদ কালু, মোহাম্মদ নুরু, হানিফ, আক্কাস আলী, আবু তাহের ওরফে মুরগী তাহের, মো. ইসমাইলসহ অজ্ঞাতনামা আরো ১০০-১২০ জন রয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৬ জুলাই বিকাল ৩টার দিকে বান্দরবান প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মানববন্ধন আয়োজন করেন। এসময় অভিযুক্ত আসামীরা প্রত্যেকে বিভিন্ন ধরনের দেশীয় ও আগ্নেয়াস্ত্রে সুসজ্জিত হয়ে এবং ককটেল হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে হামলার চেষ্টা করে। মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে উদ্দেশ্য করে প্রাণ নাশের হুমকি প্রদান করে ছাত্র জনতার উপর আক্রমণের চেষ্টা করলে উপস্থিত ছাত্র-জনতা উক্তরূপ আচরণ না করার জন্য অনুরোধসহ ছাত্র জনতার শান্তিপূর্ণ মানববন্ধন পালনে সহযোগিতা করার অনুরোধ করেন। তারা কোনরূপ কর্নপাত না করে আরো বেশি ক্ষিপ্ত হয়ে ছাত্র জনতাকে ছত্র ভঙ্গ করার জন্য ক্যশৈহ্লা, মোজাম্মেল হক বাহাদুর, অমল কান্তি দাশ, সৌভর দাশ শেখর, চৌধুরী প্রকাশ বড়ুয়াদের নির্দেশে প্রত্যেকে তাদের হাতে থাকা একটি করে ককটেল বিস্ফোরন ঘটিয়ে ঘটনাস্থলে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে এবং একপর্যায়ে আসামীগণ মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্রজনতার উপর দেশীয় অস্ত্র-শন্ত্র নিয়ে এলোপাতাড়িভাবে হামলা করে। অভিযুক্ত আসামী শৌরভ দাশ শেখর ও চৌধুরী প্রকাশ বড়ুয়া তাদের হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিম মোঃ মনির উদ্দিনকে আঘাত জখম করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল করিম বলেন, আওয়ামী লীগের ২৮ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা সেটি আমলে নিয়েছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com