1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে পরকীয়ার জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৩

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

শেরপুর: শেরপুরে পরকীয়া প্রেম নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাজ্জাদ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ৩ জন। গত বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই সন্তানের জনক সাজ্জাদের সাথে একই গ্রামের এক তরুণীর প্রেমের ঘটনা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাজ্জাদ হোসেনসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের সদর হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক সাজ্জাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com