1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : ভেলুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা, ভাংচুর ও মারধরের ঘটনাকে বিভিন্ন খাতে নেওয়ার জন্য শেরপুরের শ্রীবরদীতে ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম ও এলাকাবাসীর নামে উদ্দেশ্যে প্রণোদিত, ভিত্তিহীন, মানহানিকর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২৪ আগস্ট) সকালে ভেলুয়া ইউনিয়ন পরিষদ সংলগ্নে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় এক হাজার গ্রামবাসী অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তরা বলেন, এলাকার সন্ত্রাসী ও উৎশৃঙ্খল আলমগীর, ময়নে, উজ্বল, আরিফ, সাইফুল, আরমানসহ প্রায় ৩০-৪০জন ব্যক্তি ২০ আগস্ট মঙ্গলবার সকালে অফিস চলাকালিন সময়ে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টি করে ইউনিয়ন পরিষদের ভিতর হামলা চালিয়ে ভাংচুর করে। পরে চেয়ারম্যানসহ কয়েকজনকে মারপিট করে। এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য উল্টো চেয়ারম্যানসহ এলাকাবাসীর নামে মিথ্যা মামলা দায়ের করে। আমরা মিথ্যা মামলা প্রত্যাহারসহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এ বিষয়ে ভেলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল করিম বলেন, আমি পরিষদে দায়িত্ব পালনকালে আলমগীর, ময়নে, উজ্বল, আরিফ, সাইফুল, আরমান সহ প্রায় ৩০-৪০জন পরিষদে ঢুকে আমাকে মারধর করে ও পরিষদের জিনিস পত্র ভাংচুর করে, চাবি ছিনিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেই নাই, উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়েছে।

অভিযোগ অস্বীকার করে ময়নে মিয়া বলেন, আমরা পরিষদে গিয়ে চেয়ারম্যানকে বলেছি, কোন চেয়ারম্যান পরিষদে বসে না, আপনিও বসছেন না। এছাড়াও চেয়ারম্যান অনেক অনিয়ম করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com