1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিমকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ আগস্ট) দুপুরে ইউপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার সহাস্রাধিক নারী-পুরুষ। পরে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলীপি দেন।

এসময় বক্তব্য দেন, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুছা, যুবদলের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন উজ্জ্বল ও শ্রমিক দলের সভাপতি নুর ইসলাম ময়না ও ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, দুর্নীতিবাজ ও দাঙ্গাবাজ ইউপি চেয়ারম্যান আব্দুল করিম ও মেম্বারদের পদত্যাগ দাবী করেন। তারা বিভিন্ন সহযোগীতার কথা বলে নিরীহ মানুষের কাছে টাকা গ্রহণ করেন। গ্রাম্য বিচারে টাকার বিনিময়ে বিচারের রায় দেন। তার দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকাবাসী তার হাত থেকে বাঁচতে তার অপসারণ দাবি করেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে অপসারণের দাবি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com