1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

ড. ইউনূসকে এরদোয়ানের ফোন: বাংলাদেশ পুনর্গঠনে সহায়তার আশ্বাস

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এ সময় প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যাদুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বলার সময় এরদোয়ান প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

এরদোয়ান বলেছেন, বাংলাদেশের বন্যাদুর্গতদের মানবিক সহায়তা দেবে তুরস্ক। এ জন্য প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

এছাড়া, বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন বলে জানিয়েছেন এরদোয়ান।

তুরস্ক সফরের আমন্ত্রণ গ্রহণ করে অধ্যাপক ইউনূস জানান, তিনি সুবিধাজনক সময় তুরস্ক সফর করবেন। প্রধান উপদেষ্টাও এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং এরদোয়ান আমন্ত্রণ গ্রহণ করেন।

এ সময় তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশের সঙ্গে তুরস্কের বাণিজ্য বৃদ্ধির প্রস্তাব দিয়ে মুহম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com