1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সাদা জার্সিতে নামবে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে একের পর এক হামলা, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরই মধ্যে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও আশপাশের সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে উঠেছে। শনিবার (৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে খামেনির দাফন প্রক্রিয়ায় যোগ দিতে গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে পৌঁছানোর জন্য তেহরানের মেট্রো স্টেশনগুলোর বাইরে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএর অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শোকের পোশাক পরা বিপুলসংখ্যক ভক্ত বন্ধ স্টেশনের গেটের সামনে জড়ো হয়েছেন। তারা গেট খোলার অপেক্ষায় রয়েছেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সপ্তাহব্যাপী দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার তেহরানে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর সময় পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কান্নায় ভেঙে পড়েন।

তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদিয়ান বলেন, শহীদ নেতার বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে আমরা সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করব। আগামীকাল ঠিক সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লার দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এর আগে কোনোভাবেই তা খোলা হবে না। লোকজনকে এই সময় অনুযায়ী সেখানে আসার পরিকল্পনা করতে হবে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com