1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আন্দোলনে নিহতের স্ত্রীর দেনমোহর পরিশোধ করলো জামায়াতে ইসলামী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শেরপুরের নকলা উপজেলার আব্দুল আজিজের নববিবাহিত স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২ সেপ্টেম্বর) নিহত আজিজের বাড়ি উপজেলার চরঅষ্টধর গ্রামে স্ত্রী হোসনা বেগমের হাতে দেনমোহরের নগদ এক লাখ টাকা তুলে দেওয়া হয়। আজিজ ওই গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে।
দেনমোহরের টাকা হস্তান্তর করেন জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার আমীর গোলাম সারোয়ার। এসময় জামায়াত নেতা আতিক আলম, নারায়ণখোলা কেন্দ্রীয় মসজিদের ইমাম ইমরান হোসেন সবুজসহ জামায়াত-শিবিরের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নিহত আব্দুল আজিজের পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ২ লাখ টাকা ও জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এছাড়াও বিএনপি’র কেন্দ্র্রীয় নির্বাহী কমিটির সদস্য ফাহিম চৌধুরী ব্যক্তিগত ভাবে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন।

পরিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে আজিজ গাজীপুরের বাসন থানা এলাকায় টেক্স ইউরোপ বিডি লিমিটেড নামে একটি গার্মেন্টে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ৫ আগস্ট তার কর্মস্থলের কাছে চলা ছাত্র আন্দোলনের ভিডিও করছিলেন মোবাইলে। এসময় পুলিশের ছোঁড়া রাবার বুলেট তার গায়ে লাগে। পরে তার এক সহকর্মীর সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ২ দিন চিকিৎসার পর ৭ আগস্ট আজিজের মৃত্যু হয়। এর আগে গত ১ জুলাই আব্দুল আজিজের সঙ্গে পারিবারিকভাবে এক লাখ টাকা দেনমোহরে একই গ্রামের হোসনা বেগম নামে এক তরুণীর বিয়ে হয়। আগস্ট মাসের বেতন পাওয়ার পর বিয়ের আয়োজন শেষ করার কথা ছিল।

নকলা উপজেলা জামায়াতের আমির গোলাম সারোয়ার বলেন, স্ত্রী হোসনা বেগমের দেনমোহর ইসলামী শরিয়া মোতাবেক পরিশোধ করার বিধান রয়েছে। তাই শহীদ আব্দুল আজিজের এ দেনমোহর পরিশোধ করে তাকে দায়মুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com