1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (৩ সেপ্টম্বর) ১২ টা সময় উপজেলার বাকাকুড়া আদর্শ গ্রামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২ সেপ্টেম্বর দৈনিক খবর পত্রিকার লঘু সংবলিত পত্রিকার কাটিং রেজাউল করিম নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে শেয়ার করা হয়েছে। সংবাদের শিরোনাম, “কে এই মোল্লা সাইফুল, তার বিরুদ্ধে অবৈধ বালু ব্যবসাসহ পাহাড়ের গাছ কাটার অভিযোগ”। উক্ত সংবাদে আমার ছবি ব্যবহার করাসহ সংবাদে লেখা হয়েছে, অবৈধ বালু-পাথর ব্যবসার পাশাপাশি পাহাড়ের গাছ চোর আখ্যা দেয়া হয়েছে। আমি পাহাড়ের গাছ চুরিতো দুরের কথা আদৌ কোন পাথর বালু ব্যবসার সাথেও জড়িত নই। আমি একজন ট্রলিগাড়ি ব্যবসায়ী। আমার দুটি ট্রলিগাড়ি আছে। যা দিয়ে আমি অন্যের বিভিন্ন মালামাল পরিবহন করি।

তিনি আরো জানান, সংবাদে প্রকাশিত আমার দেয়া বক্তব্যটিও সাংবাদিকের মনগড়া ও কাল্পনিক। তাই ওই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে শেয়ার করা তথাকথিত রেজাউল করিমের নাম দিয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। শুধু তাই নয়, ওই আইডিতে নানা রকম মানহানিকর লেখা দেখা যায়। আমি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে আমাকে জড়িয়ে উক্ত সংবাদে যা লেখা হয়েছে, তা নিঃসন্দেহে মানহানিকর। আমি ওই তথাকথিত সাংবাদিক রেজাউল করিমের নামে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এসময় ভুক্তভোগীর পরিবারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com