1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

  • আপডেট টাইম :: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী শাখা। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে  প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আফছার উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শাখার সেক্রেটারী শাহাদাত হোসেন। অন্যান্যের মধ্যে উপজেলা শাখার প্রচার সম্পাদক আইয়ুব আলী, শেরপুর পৌর শহর শাখার আমির গোলাম কিবরিয়া, নালিতাবাড়ী পৌর শাখার আমির দ্বীন মোহাম্মদ, শ্রমিক ফেডারেশন উপজেলা শাখার সভাপতি আবু সিনা মুহাম্মদ জোবায়ের।

প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুল মোমেন এর সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি বিপ্লব দে কেটু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ, সিনিয়র সদস্য আল হেলাল, আমিরুল ইসলাম, প্রিন্সিপাল মুনীরুজ্জামান, রবিউল ইসলাম মন্ডল। এসময় প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পাশাপাশি দেশ গড়ার কাজে পারস্পরিক সহযোগিতার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com