1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় পানিতে ডুবে কন্যাশিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

নকলা (শেরপুর): শেরপুরের নকলায় পুকুুরের পানিতে ডুবে লামিয়া নামে দশ বছর বয়মী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া ওই গ্রামের রিয়াজ উদ্দিনের কন্যা এবং স্থানীয় একটি মাদরাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জনৈক আপেলের বাগিড়র পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় লামিয়া। এসময় পুকুর পারে থাকা তার সহপাঠী হাফিজা খাতুন দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশি আবু রায়হানসহ অন্যরা লামিয়াকে উদ্ধার করে। পরে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com