1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনজ এবং ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দহেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। পরে বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী এপিপিআই, শ্রীবরদী এমএনবিপি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেওয়া হয়।

এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, দাহেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার ২০ প্রাথমিক ও ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১-১০ রোল পর্যন্ত প্রত্যেকে ১টি বনজ এবং ১টি করে ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com