1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট টাইম :: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সীমান্তবর্তী সিংগবরুণা ইউনিয়নের কর্ণঝোড়া-বাবেলাকোনা গ্রামের পাহাড়ী ঢেউফা নদীর বিভিন্ন পয়েন্টে ঐ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় বালু লুটকারীরা পালিয়ে গেলেও জব্দ করা হয় একটি মাহিন্দ্র, একটি ট্রলি ও ৭ হাজার ৮০০ ফুট বালু। সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী অভিযানের নেতৃত্ব দেন।

এসময় সিংগবরুণা ইউনিয়নের চেয়ারম্যান ফকরুজ্জামান কালু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহকারি প্রকৌশলী সুব্রত দাস সহ পুলিশ, বিজিবি, ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে সহকারি কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com