1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার

  • আপডেট টাইম :: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

মাদারীপুর: মাদারীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা বাদী প্রত্যাহার করে নিয়েছেন। শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিনুর রহমান মিঠু।

গত ১৩ আগস্ট তারেক রহমানকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে শনিবার দুপুরে গণমাধ্যমে জানান বিএনপির নেতাকর্মীরা।

জামিনুর রহমান মিঠু জানান, রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বাবুল আকতার ২০১৪ সালের ২২ ডিসেম্বর মানহানির মামলা করেন। মামলার বাদী বাবুল আকতার নিজে গত ৭ আগস্ট মাদারীপুর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। মাদারীপুর জেলা আইনজীবী ফোরাম সাধারণ সম্পাদক গোলজার আহমেদ চিশতি আদালতে এর শুনানি করেন। গত ১৩ আগস্ট মামলাটি প্রত্যাহারের অনুমতি দেন। মামলাটি খারিজ করে দেন মাদারীপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী।

তিনি আরও বলেন, বিষয়টি আগে জানাজানি না হলেও শনিবার গণমাধ্যমে জানানো হয়। এখন আর মাদারীপুর জেলায় তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com