1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ দু’জন আটক

  • আপডেট টাইম :: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় ৮০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

রোববার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পশ্চিম গজারীকুড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার হদলীগ্রাম এলাকার জহুরুল ইসলামের ছেলে জামাল উদ্দিন (২১) ও ফাকরাবাদ এলাকার মৃত কদম আলীর ছেলে আমির হোসেন (২৫)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক এবং অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল পশ্চিম গজারীকুড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৮০ বোতল মদসহ জামাল উদ্দিন ও আমীল হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সোমবার ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com