1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর): ইলেক্ট্রিক কাজ করার সময় শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে সাজু মিয়া (৩২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মধ্য লঙ্গরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাজু মিয়া ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, সকালে স্থানীয় এক কৃষকের বৈদ্যুতিক সেচ পাম্পের সংযোগ মেরামত করতে যায় সাজু মিয়া। মেরামতের একপর্যায়ে সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চত করে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী জানান, পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com