1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রমিকদল ও যুবদল নেতার বিরুদ্ধে টাকার বিনিময়ে জমি দখলের অভিযোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে টাকার বিনিময়ে জমি দখল করে দেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিকদল ও যুবদল নেতার বিরুদ্ধে। তারা হলেন- কাকিলাকুড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফারুক মিয়া ও একই ইউনিয়ন যুবদলের ৫ ওয়ার্ড সভাপতি ওবায়দুল।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা চিথলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী দু’জনকে আটক করে থানায় নিয়ে গেছে। আটককৃতরা হলো- চিথলিয়াপাড়া এলাকার রহিজ উদ্দিনের ছেলে হাছান উদ্দিন (৫৫) ও হাছান উদ্দিনের ছেলে হামিদুর রহমান (৩৫)।

জমির মালিক শাহজাহান বলেন, ফারুক মিয়া, ওবায়দুল ও ছালামত উল্লাহ ফকির টাকার বিনিময়ে তার পৈত্রিক জমি দখল করে দেওয়ার জন্য লোকজন নিয়ে আসে। তিনি বাধা দিলে মারপিট করা হয়। সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে হাছান উদ্দিন, হামিদুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কাকিলাকুড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফারুক মিয়া ও যুবদলের ৫ ওয়ার্ড সভাপতি ওবায়দুল আনিত অভিযোগটি মিথ্যা দাবী করে জানান, আমরা কেউ জমিতে যাইনি।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আইনশৃঙখলা রক্ষার স্বার্থে এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com