1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

সকালে এ উপলক্ষে শোভাযাত্রা ও দুপুরে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক ড. সুকল্প দাস।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ। অতিথিবৃন্দের মাঝে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের অতিরিক্ত উপ-পরিচালক হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক নুরুল আমিন, শহর বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফছার উদ্দিন, সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি প্রমুখ। মেলায় হারিয়ে যাওয়া কৃষি যন্ত্রপাতি ও বিভিন্ন কৃষিপণ্য নিয়ে ২৮টি স্টল বসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com