1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে পাঠ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে জহির রায়হানের “হাজার বছর ধরে” উপন্যাসের উপর পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) উপজেলার পাঁচগাও আজিমুন নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গণ-গ্রন্থাগারের আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সহযোগিতায় এই আয়োজন করা হয়।

শেরপুর সেকান্দর আলী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাকিমের সভাপতিত্বে পাঠ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।

ফরিদুল ইসলাম শামীমের সঞ্চালনায় বিচারকের দায়িত্বে ছিলেন পাঁচগাও আজিমুন নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল আলীম, পাঁচগাও মডেল একাডেমীর শিক্ষক মনির হোসেন, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার ম্যানেজার সাইদুল ইসলাম।

পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ, ভোরের বাণী প্রতিনিধি সারোয়ার হোসেন, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সিনিয়র সদস্য মিঠুন আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে সেরা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com