1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে শিক্ষক হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে শিক্ষককে হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শ্রীবরদী শহরের চৌরাস্তা মোড়ে প্রায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ইন্দিলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ভেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, জঙ্গলখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি দেন শিক্ষকরা।

উল্লেখ্য, নিহত শিক্ষক শরিফুল ইসলাম উপজেলার মালাকোচা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত ২৪ আগস্ট শনিবার মসজিদের চাঁদা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মালাকোচা গ্রামের নুরুল ইসলামের ছেলে লিটন মিয়া (৫১) নামে একজন নিহত হন। আর গুরুতর আহত হন তারই সহোদর ভাই মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফুল ইসলাম। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকাঅবস্থায় গেল ৮ সেপ্টেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় লিটনের বড় ভাই তোতা মিয়া বাদী হয়ে আলতাফ হোসেন শিরেসহ ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০-২২ জনকে আসামী করে শ্রীবরদী থানায় হত্যা মামলা দায়ের করেন। কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেত পারেনি পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com