1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় ভ্যানগাড়ি চাপায় শিশু নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ভ্যানগাড়ির চাপায় শ্রাবণ নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার চরঅস্টধর ইউনিয়নের নারায়নখোলা গ্রামে এ ঘটনাটি ঘটে। শ্রাবণ জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জান গেছে, শ্রাবণ কয়েক মাস আগে তার নানা আকাব্বর আলীর বাড়ি নারায়খোলা এলাকায় আসে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়নখোলা এলাকার খোরশেদ আলমের বাড়ির পাশে রাস্তার উপর ভ্যান চালক মারফত আলী মনের ভুলে তার ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে চাবি রেখে চলে যায়। এ সুযোগে শ্রাবণ ভ্যান গাড়িতে উঠে পিকআপ ধরে টান দিতেই ভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়। এসময় শ্রাবণ ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া ঘটনার সতত্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com