1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ভারতীয় চিনি ও মসলাসহ একজন গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ৬ বস্তা ভারতীয় চিনি, বিভিন্ন গুঁড়া মসলাসহ সুরুজ আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। একইসাথে চোরাই পন্য পরিবহণে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। শনিবার রাতে উপজেলার সুতিয়ারপাড় এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়। সুরুজ আলী শ্রীবরদী উপজেলার মাদারপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, রাত সাড়ে এগারোটার দিকে ইজিবাইকে করে ভারতীয় চিনি পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সুতিয়ারপাড় এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালায় পুলিশ। পরে ইজিবাইকে থাকা ৬ বস্তা ভারতীয় চিনি ও বিভিন্ন গুঁড়া মসলা জব্দ করে পুলিশ। পরে জব্দৃকত ভারতীয় পণ্য ও ইজিবাইকসহ সুরুজ আলীকে আটক করে পুলিশ।

নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূইয়া জানান, সুরুজ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com