1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতের পাশে শিবিরের সাবেক সভাপতি

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর): বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আমির হোসেন এর পাশে শিবিরের সাবেক সভাপতি সহ জামায়াত নেতৃবৃন্দ।

রবিবার (১৫ সেপ্টেম্বর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর গ্রামের আমির হোসেনকে দেখতে আসেন শিবিরের সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। গুলিবিদ্ধ আমির হোসেনকে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য তাকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন, শেরপুর শহর জামায়াতের নায়েবে আমীর ও শিবিরের সাবেক বিতর্ক সম্পাদক গোলাম কিবরিয়া, নালিতাবাড়ী উপজেলা সাবেক সভাপতি ও শহর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আমিনুর রসুল, নালিতাবাড়ী পৌর জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মোমেন, ইসলামী ছাত্রশিবির নালিতাবাড়ী উপজেলা সভাপতি ওমর ফারুক, রুপনারায়নকুড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম বিএসসি প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয় আমির হোসেন। ঢাকায় যাওয়ার সময় ময়মনসিংহের ফুলপুর এলাকায় তার মাথায় পুলিশের ছোঁরা গুলিতে আহত হলে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অর্থের অভাবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হয় তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছেন গ্রামের বাড়িতে।

অন্যদিকে প্যারালাইজড বাবা ও ৪ সন্তান নিয়ে অবর্ণনীয় কস্টে দিন কাটছে এই পরিবারের। এ জন্য সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com