1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বিজ্ঞান মেলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

বান্দরবান : “রহস্য উন্মোচনে বিজ্ঞান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা ২০২৪। এবারের বিজ্ঞান মেলায় ৩য় থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় ৬০০ জন শিক্ষার্থী ১২০টি বিজ্ঞান প্রজেক্ট নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে বান্দরবান শহরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান। উদ্বোধন শেষে প্রধান অতিথি শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষার্থীদের উপস্থাপনকৃত নতুন নতুন বিজ্ঞান প্রজেক্ট পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান-এর সহধর্মীনি মাহমুদা আক্তার। বিজ্ঞান মেলায় এসময় বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর অধ্যক্ষ লে. কর্ণেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং সেনাবাহিনীর বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, রহস্য উন্মোচনে বিজ্ঞান এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে এবারে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারের বিজ্ঞান মেলায় ৩য় থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় ৬০০ জন শিক্ষার্থী ১২০টি বিজ্ঞান প্রজেক্ট নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে। প্রদর্শিত প্রজেক্টসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল- রোবটিক্স ও কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার, পরিবেশ বান্ধব জ্বালানী ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, শক্তির অপচয় রোধের ব্যবস্থা, অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থকে পরিবেশবান্ধব উপায়ে রিসাইকেল করার পদ্ধতি, বাসা বাড়িতে বা শিল্প কারখানায় গ্যাস লিকেজ শনাক্ত করার পদ্ধতি, স্বয়ংক্রিয় পদ্ধতিতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ প্রভৃতি।

এছাড়াও নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্ষুদে বিজ্ঞানী কর্নার নিয়ে তারাও অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতা শেষে ৭টি গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com