1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শরণখোলায় ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় দূর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাকের বাংলাদেশ সাইক্লোন রিমেল ইমারজেন্সি রেসপন্স প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা অফিসার্স ক্লাবে ব্র্যাকের বাগেরহাট জেলা সমন্বয়কারী এস এম ইদ্রিস আলমের সভাপতিত্বে ও রিমেল ইমারজেন্সি রেসপন্স প্রজেক্টের ফ্যাসিলিটেটর পলাশ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শরণখোলা থানা অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুর ইসলাম টিপু, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, সমবায় কর্মকর্তা আঃ হালিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দূর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির খুলনা অঞ্চলের ফিল্ড কো-অর্ডিনেটর জিএম মইনুল ইসলাম।

প্রকল্পের পরিচিতি উপস্থাপনা করেন বাংলাদেশ সাইক্লোন রিমাল ইমারজেন্সী রেসপন্স প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাহবুবুল আলম।

প্রকল্প কর্মকর্তারা জানান, খুলনার পাইকগাছা উপজেলা ও বাগেরহাটের শরণখোলা উপজেলা এলাকায় এই প্রকল্পের আওতায় ২ কেটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬৪০ টাকা বরাদ্ধ রয়েছে। এর মধ্যে শরণখোলায় বরাদ্ধের পরিমান ১ কোটি ১৭ লাখ ৪২ হাজার ৩২০ টাকা।

তারা আরও জানান, এই প্রকল্পের আওতায় উপকারভোগীদের ঘর মেরামত , ল্যাট্রিন তৈরি ও ৫’শ পরিবারকে ৫ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com