1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে ফাঁসি দিয়ে কৃষকের আত্মহত্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ফেরদৌস মিয়া (৪০) নামে এক কৃষক নিজ বসত ঘরের ধরনার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত ফেরদৌস উপজেলার খোশালপুর উত্তর পুটল গ্রামের সুরুজ মিয়ার ছেলে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফেরদৌসের স্ত্রী সেলিনা বেগম লাকড়ি আনার কথা বলে শিশু সন্তান সাথে নিয়ে বাবার বাড়ি যায়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে। পরে জানালা খুলে ঘরের ভিতরে গেলে ফেরদৌসকে ধরনার সাথে ঝুলতে দেখে। এসময় চিৎকার শুরু করলে বাড়ি ও আশপাশের লোকজন গিয়ে রশি কেটে ঝুলন্ত দেহ মাটিতে নামায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও পরিবারের লোকজন জানায়, ফেরদৌস মানসিক রোগী ছিল। থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com