1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
রাজনীতি ডেস্ক: শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কয়েকদিন আওয়ামী লীগ তার দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেয়নি নেতাকর্মীদের। সম্প্রতি কয়েকজন সিনিয়র নেতা গণমাধ্যমে বিবৃতি দিচ্ছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর প্যাড ব্যবহার করে বিভিন্ন নির্দেশনা ভাইরাল হচ্ছে। এগুলো নিয়ে চলছে আলোচনা সমালোচনা।

তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে দেওয়া কোনো নির্দেশনার ভিত্তি নেই।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে, বিভিন্ন নামে বেনামে নির্দেশনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিচ্ছে কে বা কারা। যেইগুলোর কোন ভিত্তি নেই।

আওয়ামী লীগের ফেসবুক পেইজ, টেলিগ্রাম চ্যানেল, টুইটার (এক্স), ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনো সামাজিক মাধ্যমের পেইজ বা মিডিয়া থেকেও যে কোন দলীয় আপডেট আসলে তা অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগ মাধ্যম থেকে যাচাই [ভেরিফাই] করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাংবাদিকদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে পোস্টে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com