1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’

  • আপডেট টাইম :: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ:মানুষের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২১ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। সিরাজগঞ্জে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে বিএনপির ৩১ দফা সংস্কারে থেমে থাকলেই চলবে না, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে।

ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহতদের কথা স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মদান দেশের কোটি কোটি মানুষের জন্য। দেশের জন্য। এদেশ স্বৈরাচারমুক্ত হোক, দেশের কোটি কোটি মানুষ কিছুদিন আগেও যাদের কথা বলার অধিকার ছিল না, স্বৈরাচারের অপশাসনের কারণে তাদের যে মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল, সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই বহু মানুষ আত্মত্যাগ করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com