1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় স্বামীর বিরুদ্ধে গৃহবধু হত্যার অভিযোগ

  • আপডেট টাইম :: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় শাহিদা বেগম নামে তরুণী এক গৃহবধূকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পিঁপরিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পিঁপরিকান্দি গ্রামের আকতার মিয়ার মেয়ের সাথে প্রায় ৮ মাস আগে শেরপুরের কামারিয়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে লক্ষাধিক টাকা মূল্যের একটি গরু দেওয়া হয়। এরপর স্ত্রীর কাছে আরও চার লাখ টাকা দাবি করে আরিফ। এতে স্ত্রী অস্বীকার করায় আরিফ ও তার পরিবার মিলে শাহিদাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে। ফলে ২০ দিন আগে শাহিদা তার বাবার বাড়ি চলে আসে। গতকাল শুক্রবার আরিফ মিয়া শাহিদাদের বাড়িতে আসে এবং রাতের খাবার খেয়ে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরে সকালে ওই ঘরের আড়ার সাথে শাহিদার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। তবে এসময় স্বামী আরিফকে পাওয়া যায়নি।

এ বিষয়ে শাহিদার মা ময়না বেগম বাদী হয়ে স্বামী আরিফ মিয়াসহ চারজনকে আসামী করে নকলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, ঘটনার পর থেকেই স্বামী আরিফ মিয়াসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com