1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ‘বৈষম্যবিরোধী শিক্ষক ফোরাম’ এর কমিটি গঠন

  • আপডেট টাইম :: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : আব্দুল্লাহ আল সানীকে সভাপতি ও কামরুজ্জামান বিএসসিকে সাধারণ সম্পাদক করে ‘বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক ফোরাম’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শহরের গড়কান্দাস্থ প্রাথমিক শিক্ষক সমিতি’র কার্যালয়ে প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কলেজ শিক্ষকদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক খলিলুর রহমান বাবুল, দেলোয়ার হোসেন, আবু জাফর, আবু তালেব, মাওলানা তাহেরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, অধ্যাপক মোস্তাক আহমেদ, আব্দুল্লাহ আল সানী প্রমুখ।

শিক্ষক কামরুজ্জামান বিএসসি’র সঞ্চালনায় অনুষ্ঠানে গঠনতন্ত্র উপস্থাপন করেন অধ্যাপক রৌশন জামিল বিপ্লব। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুর রশিদ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল সানীকে সভাপতি ও উত্তর নাকশি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুজ্জামান বিএসসিকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com