1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরের পাঁচ থানার নতুন ওসি হলেন যারা

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

শেরপুর: দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে শেরপুরের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি ও পদায়নের মধ্য দিয়ে কর্মমুখর হয়ে উঠেছে থানা-পুলিশ। এতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে থানার কার্যক্রম ও সেবাপ্রার্থীদের মধ্যে।

শেরপুর জেলার পাঁচ থানায় নতুন পদায়ন পাওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- শেরপুর সদর থানায় মো. জুবায়দুল আলম, নকলা থানায় হাবিবুর রহমান, নালিতাবাড়ী থানায় মো. ছানোয়ার হোসেন, শ্রীবরদী থানায় মো. আনোয়ার জাহিদ, ঝিনাইগাতী থানায় মো. আল আমীন।

রোববার (২২ সেপ্টেম্বর) শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম সই করা অফিস আদেশে এ পদায়ন করা হয়।

একই অফিস আদেশে খন্দকার মো. শহিদুল হককে পুলিশ লাইনের ওআর, মো. জিয়াউর রহমানকে কোর্ট ইন্সপেক্টর শেরপুর, মো. মোয়াজ্জেম হোসেনকে পুলিশ পরিদর্শক নালিতাবাড়ী সার্কেল অফিসে পদায়ন করা হয়েছে।

এর আগে ১৮ সেপ্টেম্বর অতিরিক্ত আইজি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক চিঠিতে শেরপুর জেলা পাঁচ থানার ওসিসহ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ৩২ পুলিশ কর্মকর্তাকে একযোগে নৌ-পুলিশ, টুরিস্ট, সিআইডি, পুলিশ ট্রেনিং সেন্টার, হাইওয়ে ও পিবিআই পুলিশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়।

গত ৫ আগস্টের পর পুলিশের মধ্যে ট্রমা সৃষ্টি হওয়ায় থানার সেবামূলক কর্মকাণ্ডে স্থবিরতা অনেকটাই লক্ষণীয় ছিল। তবে ধীরে ধীরে এই অবস্থা থেকে বেরিয়ে কর্মমুখর হয়ে উঠছে পুলিশ সদস্যরা। নতুন এই পদায়নের মধ্য দিয়ে থানার কর্মকাণ্ডে পুলিশ সদস্যরা আরও বেশি সক্রিয় হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com