1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বেসরকারী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে মানব বন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

মুনজুরুৃল হক : বৈষম্য দূরীকরণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও সরকারী স্কুলের পদায়ন বন্ধ রাখা শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলীপি প্রদান করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন নালিতাবাড়ী উপজেলা বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবারের শিক্ষকমন্ডলী। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান সরকারীকরণ ও শিক্ষকদের এমপিওকরণ করে বৈষম্য দূরীকরণের দাবি জানান।

এসময় বক্তারা সরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয়করণ হওয়ার আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে ও সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের জোর দাবি জানান। মানববন্ধন শেষে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।

গড়কান্দা মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাহমুদ মোস্তফার সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন- উত্তর নাকশী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, হিরন্ময়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, বৈষম্যবিরোধী শিক্ষক ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল সানী, নয়াবিল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, রূপনারায়নকুড়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রফিকুল ইসলাম, পাঁচগাও দাখিল মাদরাসার সুপার জাহেদ উল্লাহ, দক্ষিণ রানীগাঁও এসএ দাখিল মাদরাসার সুপার আলতাফ হোসেন প্রমুখ। এসময় উপজেলার অন্যান্য বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com