
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ট্রলিচাপায় হাজর উদ্দীন নামে আশি বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গণপদ্দি ইউনিয়নের কৈয়ারবাজারে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ গণপদ্দি এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হাজর উদ্দিন গণপদ্দি ইউনিয়নের কৈয়ারবাজারে রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রলি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা হাজর উদ্দিনকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ২০ মিনিটের দিকে মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মামুনুর রশিদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। ঘাতক ট্রলিটি স্থানীয়রা আটক করেছেন বলে জানা গেছে।