1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: আহত ১৮

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সিয়াম ও মেঘলা নামের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন আহত হয়েছে। বুধবার (২৫ সেপ্টম্বর) সকালে উপজেলার পৌরসভার সীমান্ত সংলগ্ন শেখদি মোড়ে ঐ ঘটনা ঘটে।

আহতরা হলো- শাহাদত (৪০), বাবু (২৪), তারিকুজ্জামান তারা (৩৫), শফিকুল (৫০), বিউটি (২৪), মনির (৩০), ইমরান হোসেন (৫০), আবুল কালাম আজাদ (২৬), হোসেন (২৪), হুসনে আরা (৪৮), জামাল বাদশা (৬০), সুবর্ণা (২৩), রায়হান (২২), শহিদুর (২৫), রুবেল (৩০), রফিকুল (৪৫), শিবু (২২), সাহাবাজ (৬০)। এদের মধ্যে রাজিবপুর গ্রামের মনিরকে উন্নত চিকিৎসরা জন্য শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়াও দেওয়ানগঞ্জ উপজেলার মৃত জাবেল রহমানের ছেলে শফিকুল (৫০) শ্রীবরদী হাসপাতালে ভর্তি রয়েছে। বাকীদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বকশীগঞ্জ-সানন্দবাড়ী গামী মেঘলা পরিবহন ও রৌমারি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সিয়াম পরিবহনের বাস। বিপরীত দিক থেকে ছেড়ে আসা বাস দুইটি শ্রীবরদী উপজেলার শেখদি মোড়ে পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ১৮ জন আহত হয়। এসময় বাসের ড্রাইভাররা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে শফিকুল শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ও মনিরকে শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com