1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে রাজমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে হাবিবুল্লাহ (৩৫) নামে এক রাজমিস্ত্রীর ঝুলন্ত লাশ শ^শুর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের উত্তর খোশালপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবুল্লাহ কাকিলাকুড়া চিথলিয়া গ্রামের শরাফত আলী ছেলে। দীর্ঘদিন থেকে সে তার শ^শুর মৃত ছবুর আলী ওরফে বিশু’র বাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, হাবিবুল্লাহ দীর্ঘদিন থেকে স্ত্রী ও সন্তান নিয়ে শ^শুর বাড়িতে বসবাস করছিল। মঙ্গলবার রাতে পরিবারের লোকজনের সাথে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। বুধবার ভোরে হাবিবুল্লাহ’র সমন্ধী বিল্লাল হোসেন ফজরের নামাজের জন্য অজু করতে টিউবওয়েলে যান। এসময় হাবিবুল্লাহকে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।.

থানা অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ জানান, ময়না তদন্তের জন্য লাশ শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com