1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

শেরপুর : শেরপুরে আদালতের হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যাওয়া জাল টাকার মামলার রিমান্ড মঞ্জুর হওয়া আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামি রাজু আহমেদ (২৫) নকলা উপজেলার বানেশ্বরদী গ্রামের মানিক মিয়ার ছেলে।

গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলা জজ আদালত ভবনের নিচে থাকা হাজতখানা থেকে পালিয়ে যায় রাজু আহমেদ। পালানোর পরপরই রাজুকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ঝিনাইগাতী উপজেলার ফুলহাড়ি ও বাকাকুড়া এলাকায় জাল টাকা কেনাকাটা করার সময় হাতেনাতে ধরা পড়েন রাজু আহমেদসহ নালিতাবাড়ী উপজেলার পশ্চিম ঘুগড়াকান্দি গ্রামের শাহিন (২৭) ও নকলা উপজেলার ভুরদী গ্রামের আনোয়ার হোসেন বাবু (৬৫)। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী জিআর আমলি আদালতে তদন্ত কর্মকর্তার পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভপর্ণা চন্দ। পরে বিকেল ৪টার দিকে ওই তিন আসামিকে আদালত থেকে কোর্ট হাজতখানায় নিয়ে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। এর কিছুক্ষণ পরই রাজু ও শাহিন কৌশলে পালালে আদালত অঙ্গনেই আটক হয় শাহিন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য হাজত ইনচার্জ এসআই আব্দুল বারীসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com