1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সিরাতুন্নবী (সা.) উপলক্ষে নালিতাবাড়ীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবির নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি উমর ফারুক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও শেরপুর শহর জামায়াতের আমীর গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য ড. শহিদল্লাহ শরীফ, সাবেক কার্যনির্বাহী সদস্য ডা. গোলাম মোরশেদ, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, শহর শাখার আমীর দ্বীন মোহাম্মদ, জামায়াত নেতা মাওলানা আব্দুল্লাহ বাদশা, সুলতান আহামেদ, আব্দুল মোমেন, আমিনুর রসুল, উপজেলা শ্রমিক ফেডারেশন সভাপতি আবু সিনা মোহাম্মদ জুবায়েরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আলোচনা শেষে স্কুল, কলেজ ও মাদরাসা থেকে কুইজে অংশগ্রহণকারী তিনশ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সিরাতুন্নবী (সা.) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ছাত্র শিবির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com