1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

রাসুল (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার: মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মুসল্লীরা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হিলফুল ফুজুল এর সভাপতি মুফতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক হাফেজ সাব্বির রহমান উসমানী, মধ্যবাজার জামে মসজিদের ইমাম মুফতি উসমান গণি, শাহী জামে মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ আলী নাজিরপুরী, মধ্যবাজার রাহমানিয়া মাদরাসার মুহতামিম হাফেজ ইসমাইল হোসেন, নূর মসজিদের ইমাম মাওলানা আরিফুর রহমান, মানব কল্যাণ সংস্থা ইনসাফ চেয়ারম্যান হাবীবুল্লাহ পাহাড়ি বক্তব্য রাখেন। এসময় কয়েক’শ তাওহীদী জনতা অংশ নেন।

এর আগে জুমার নামাজ আদায় শেষে মাওলানা মাহদী হাসান সিদ্দিকী ও হিলফুল ফুজুল এর পৃথক বিক্ষোভ মিছিল শহরে প্রবেশ করে। পরে মিছিল দু’টি একত্রে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটের সামনে এসে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com