1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে ৮০ ঊর্ধ্ব বৃদ্ধার আত্মহত্যা

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : লিচু গছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ৮০ ঊর্ধ্ব বৃদ্ধা ফজিলা বেগম নামে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাঁশকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধা ওই গ্রামের হাবিল উদ্দিনের স্ত্রী।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আশি ঊর্ধ্ব বৃদ্ধা ফজিলা বেগম শরীরে জ¦ালাপোড়া ও পেটের ব্যথাসহ নানা রোগে ভোগছিলেন। শুক্রবার রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। এর কিছু সময় পর পুত্রবধূ শ্বাশুড়ির ঘরের দরজা খোলা দেখে স্বামীকে জানান। পরে বাড়ির সবাই খোঁজাখুঁজি করে আঙিনার পাশে থাকা লিচু গাছের ডালে ফজিলার মরদেহ ঝুলে থাকতে দেখেন। বৃদ্ধা ফজিলার স্বামী শতবর্ষী হাবিল উদ্দিনও দীর্ঘ সময় ধরে স্ট্রোকে আক্রান্ত হয়ে অচেতন অবস্থায় শয্যাশায়ী রয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে করেছেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com